Wednesday, April 1, 2026

বল কুড়াতে গিয়ে বিস্ফোরণ! বোমা ফেটে যখম কিশোর

Date:

Share post:

মর্মান্তিক! বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কিশোরের। উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটের ঘটনা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ।

এদিন বাড়ির সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে রাস্তায় খেলা করছিল সঞ্জীব শ্রীবাস্তব নামে বছর ১৩-র ওই কিশোর। সেই সময় বল একটু দূরে দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত জায়গায় গিয়ে পড়ে। আবর্জনা সরিয়ে বল কুড়োতে যায় সে। আবর্জনার মাঝে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোরের ডান হাত উড়ে যায়। কে বা কারা ওই আবর্জনার ভিড়ে বোমাটি ফেলল, তা খতিয়ে দেখা হচ্ছে। জোড়াবাগান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কী ধরনের বোমা ছিল, তাও এখনও স্পষ্ট নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে। তাঁরা ওই পরিত্যক্ত এলাকার থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবেন। তারপরেই গোটা বিষয়টির সম্পর্কে আরও বিশদে জানা যাবে।

আরও পড়ুন- রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দমদমে, টানা ছদিন মায়ের দেহ আগলে ছেলে!

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...