Wednesday, June 24, 2026

weather-winter : মাঘের শেষে কাঁপুনি ধরাবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

কথায় বলে ‘মাঘের শীত বাঘে পায়’।  এবছর হয়তো এই প্রবচন সত্যি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের  পুর্বাভাস অনুযায়ী ফের শীত ফিরছে বঙ্গে। আগামী কয়েকদিন মারাত্মক ঠাণ্ডা পড়তে চলেছে। তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে শুক্রবার রাত থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।  ফলে শুষ্ক আবহাওয়ায় জমিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে । সপ্তাহের শেষে তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি।  যা শুক্রবার  কিছুটা নেমেছে।  আজ তাপমাত্রা হয়েছে  ১৭.৭ ডিগ্রি।

যদিও হাওয়া অফিস জানিয়েছে শীত ফিরলেও তা দীর্ঘস্থায়ী হবে না। কয়েকদিন থাকবে। তারপর এবারের মত পাকাপাকি বিদায় নেবে শীত। পুর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে রাতের দিকে তাপমাত্রা নামলেও সকালের তাপমাত্রা কিন্ত খুব একটা কমবে না। অর্থাৎ দিনের বেলায় গরম অনু্ভূত হলেও শীত শীত ভাব থাকবে রাতে। আগামী মঙ্গলবার থেকে শীত আর থাকবে না বলে মনে করা হচ্ছে।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে। শুক্রবার দিনভর বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও কমবে বেশ খানিকটা।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...