Saturday, April 4, 2026

“স্ত্রীকে ছাড়া প্রথমবার এলাম একা”, ভোট দিতে এসে অশোক ভট্টাচার্যের চোখে জল

Date:

Share post:

স্ত্রী রত্না ভট্টাচার্য(Ratna Bhattacharya) প্রয়াত হয়েছেন গত বছরের অক্টোবর মাসে। সেই দুর্ঘটনার পর প্রথমবার স্ত্রীকে ছাড়া একা ভোট দিতে এসে চোখে জল শিলিগুড়ির(Siliguri) প্রাক্তন মেয়র ও বর্ষীয়ান সিপিএম(CPIM) নেতা অশোক ভট্টাচার্যের(Ashok Bhattacharya)।

শিলিগুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছেন অশোক ভট্টাচার্য। যদিও তিনি ২০ নম্বর ওয়ার্ডের ভোটার। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর নিজের ওয়ার্ডে নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন অশোক। ভোট দিতে আসার আগে বাড়িতে স্ত্রী রত্না ভট্টাচার্যের ছবিতে মালা দেন তিনি। নিজের বুথে ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ত্রী প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবন হতে দেখা গেল পোড়খাওয়া বাম নেতাকে। তিনি বলেন, এই প্রথম স্ত্রীকে ছাড়া একা ভোট দিতে এলাম। টানা ৪১ বছর লড়াইয়ের সঙ্গী ছিল। তাই মন খারাপ লাগছে। স্ত্রীর ছবিতে মালা দিয়ে ভোট দিতে এসেছি। ও থাকলে ভালো লাগত।

আরও পড়ুন:ভাটপাড়ায় অর্জুন-শিবিরে বড় ধাক্কা, টিকিট পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদের ঘনিষ্ঠ আত্মীয়রা

পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে রাজনৈতিক সংস্কৃতি আলাদা। আর সেটা রক্ষা হোক আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে যে যার পছন্দের দলকে ভোট দেবেন। কলকাতা মত পরিস্থিতি যাতে এখানে না হয় মানুষের কাছে আবেদন। মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছে। তবে পুলিশ প্রশাসন আরো একটু সক্রিয় হলে ভালো হতো বলে দাবি করেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...