Saturday, April 4, 2026

সোমবার চার পুরসভার ভোট গণনা, স্ট্রং রুম ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা

Date:

Share post:

রাত পোহালেই ভোট গণনা (West Bengal Municipal Election 2022), চার পুরসভার ভাগ্য নির্ধারণ। বিধাননগর, চন্দননগর, আসানসোলে ও শিলিগুড়িতে তৈরি হয়েছে স্ট্রং রুম। গণনা কেন্দ্রের চারপাশে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিধাননগর পুরসভার স্ট্রং রুমের চারপাশে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা। রয়েছে সিসিটিভির নজরদারি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, রাত পেরোলেই আগামিকাল ভোট গণনা বিধাননগর কলেজে।

আরও পড়ুন: Bjp: খড়্গপুরে বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব! দিলীপের উপস্থিতিতে দলীয় ইস্তেহার প্রকাশে অনুপস্থিত হিরণ

অন্যদিকে হুগলির চন্দননগরেও কাল ভোট গণনা। কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রং রুম। চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে ভোট হয়েছে। ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে, প্রতিটি স্ট্রং রুমের দরজা গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী।

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা হল আসানসোল পুরসভা। আগামিকাল সেখানেও ভোট গণনা। ১২ ফেব্রুয়ারি ১০৬টি ওয়ার্ডে ভোট হয়েছে। আসানসোল পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। সাতটি ঘরে দুটি ধাপে ৫৩টি টেবিলে হবে ভোট গণনা। সিসিটিভি ক্যামেরায় নজরদারি তে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত শিলিগুড়িতে।বিজেপির ওপর হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ভোট গণনাকে (West Bengal Municipal Election 2022) কেন্দ্র করে সেখানেও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...