Saturday, April 4, 2026

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া। তাঁর (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee), শান্তনু সেন (MP Santanu Sen)। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর সাংসদ শান্তনু সেন অভিযোগ করেন, জীবনের শেষ পর্যায়ে বিজেপি তাঁকে অপমান না করলেই ভালো হতো৷

কিংবদন্তির মৃত্যুতে এদিন সোশ্যাল মিডিয়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “তাঁর বিদেহী (Sandhya Mukhopadhyay) আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। তাঁর শোকসন্তপ্ত পরিবার- পরিজন, শুভানুধ্যায়ী ও অগণিত অনুরাগীদের জানাই গভীর সমবেদনা।”

আরও পড়ুন-‘অপূরণীয় ক্ষতি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ অজয়-ঊষা-হৈমন্তীর

সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকপ্রকাশ করেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Santanu Sen)৷ তিনি লেখেন, ‘‘উনি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন ৷’’ তারপরই তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ সম্প্রতি ভারত সরকারের তরফে পদ্ম-সম্মান ঘোষণা করা হয় ৷ সেখানে গীতশ্রীর নাম পদ্মশ্রীর তালিকায় রাখার বিষয়ে বিবেচনা করা হয়৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন সন্ধ্যা৷ ঘটনাচক্রে এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়৷

গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ২৭ জানুয়ারি তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। সঙ্গীতশিল্পীকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তড়িঘড়ি গঠিত হয় মেডিক্যাল বোর্ড। কিন্তু শেষ রক্ষা হল না। চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...