Friday, April 3, 2026

Bappi lahiri : দাদা নেই, কী যে হারালাম ভাবতেও পারছিনা : ঋতুপর্ণা সেনগুপ্ত

Date:

Share post:

কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও সুরকার বাপ্পি লাহিড়ীর আকস্মিক প্রয়াণে শোকে বিহ্বল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
অভিনেত্রী জানিয়েছেন, আমার বলার কোনো ভাষা নেই । দাদাকে হারিয়েছি। বাপ্পিদা যে আমার কাছে কী ছিলেন তা শুধু আমিই জানি । দাদাকে ছাড়া এরপর যে কীভাবে আমার জীবন চলবে আমি এখন তা ভাবতেই পারছিনা। বাপ্পিদা আমার পথ প্রদর্শক। আমার পরিবারের একজন । দাদার না থাকার শোক ভাষায় প্রকাশ করার নয় । আর শুধু আমার কেন, বাপ্পিদা বিশ্বের সংগীতজগতের কাছেই অনুপ্রেরণা । গানের জগতে ওর অবদান কেউ কোনওদিন ভুলবে না । শুধু বলিউড কেন বাংলা ছবিতেও তিনি বহু বহু সুপারহিট গান দিয়েছেন । আমার অভিনীত একাধিক ছবিতে বাপ্পিদার গান রয়েছে । দাদার সঙ্গে আমি অনেক কাজ করেছি । ছবিতে তো বটেই। সিনেমা ছাড়াও আলাদা করে বেশ কয়েকটি ভিডিও অ্যালবামও করেছি আমরা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...