Friday, April 3, 2026

Bapi Lahiri: ‘কল্পনাও করতে পারছি না’…বাপি লাহিড়ির প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগত

Date:

Share post:

কাল সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর বাপি লাহিড়ি। সঙ্গীত জগতের আবারও নক্ষত্রপতন। কথায় আছে একটা নক্ষত্র খসলে আরও একটা নক্ষত্রের পতন হয়। এক্ষেত্রেও অনেকটা তাই।  দুই সঙ্গীতশিল্পির পরপর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতশিল্পীরা।

আরও পড়ুন:তাঁর জনপ্রিয় গানগুলির সুরকার ছিলেন বাপি, “ডিস্কো কিং”-এর মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন উষা

বিক্রম ঘোষ: ”আমি কল্পনাও করতে পারছি না। কাল সন্ধ্যা মুখোপাধ্যায়, আর আজ বাপি লাহিড়ি। বাপি দার ওনার তো বয়সও হয়নি সেভাবে। সত্যিই দুর্দান্ত কাজ করেছেন। ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। খুব ভাল তবলা বাজাতেন। মিউজিক নিয়ে অনেক জ্ঞান ছিল। কিছু বলার নেই। অনেকেই ওঁনার সঙ্গে কাজ করেছেন। অনেকে অনেক কিছু শিখেছেন।”

রাঘব চট্টোপাধ্যায়: “কাল সন্ধ্যাদির জন্য যে চোখের জল পড়ল , তার পরই বাপি দা!ভাবতেই পারছি না। মানুষটা এতটা আধুনিক ছিলেন, তিনি অসাধারণভাবে ইন্টারন্যাশন্যাল মিউজিককে ইন্ডিয়ান মিউজিকে পরিণত করেছিলেন,সেটা তাঁকে অন্য সকলের থেকে আলাদা করে তোলে।”

জিৎ গঙ্গোপাধ্যায়ঃ মানুষটা মনে প্রাণে বাঙালি। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সঙ্গীত জগতে। যতই উনি মুম্বইতে থাকেন। ডিস্কো সিঙ্গার বলা হয় তাঁকে। বাঙালিয়ানাটা কোনওদিন ভুলে যাননি। অসংখ্য সৃষ্টি রয়েছে তাঁর। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। অনেক সময় আমাকে আমার গান শুনে বলতেন যে ওই গানের অন্তরা সুন্দর হয়েছে, ওই গানের মুখরা ভাল হয়েছে, কীভাবে বানালি? সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। কালকের থেকেই মনটা খারাপ। বাপিদা নিজের গানেই বলেছেন যে কভি আলবিনা না কেহনা, তাই আমিও বাপিদাকে আলবিদা বলতে পারব না।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...