Saturday, February 21, 2026

মাতাল-অশিক্ষিত: পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী মুখ ভাগবন্তকে আক্রমণ চান্নির

Date:

Share post:

আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবের বিধানসভা নির্বাচন(Punjab assembly election)। এই নির্বাচনকে নজরে রেখে জোর কদমে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস-বিজেপি-আপ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। চলছে আক্রমণ পাল্টা আক্রমণে পর্ব। সেখানেই এবার পাঞ্জাবে আম আদমি পার্টির(Aam Aadmi Party) মুখ্যমন্ত্রী মুখ ভাগবন্ত মান সিংকে(Bhagwant Mann Singh) কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি(Charanjit Singh Channi)। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বুধবার ভাগবন্তকে মাতাল-অশিক্ষিত বলে তোপ দাগলে তিনি।

বুধবার পাঞ্জাবের ভাতিন্ডায় কংগ্রেস প্রার্থী মনপ্রীত সিং বাদলের হয়ে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেন, “ভাগবন্ত মান একজন মাতাল ও অশিক্ষিত। উনি তিন বছরে দ্বাদশ শ্রেণি পাস করেছেন। আমরা কীভাবে পঞ্জাবের দায়িত্ব এইধরনের একজনের উপর ছেড়ে দেব? আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল কীভাবে এইধরনের একজনের উপর দায়িত্ব ছাড়তে পারে?” চান্নির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:Local Train: পুরনো ফর্মে ফিরতে চলেছে লোকাল ট্রেন, চলবে আগের নিয়মেই

উল্লেখ্য, চান্নির মন্তব্যে বিতর্ক এই প্রথমবার নয়, এর আগেও আম আদমি পার্টিকে কটাক্ষ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, “দিল্লি, উত্তর প্রদেশ, বিহারের ভাইয়ারা এখানে এসে শাসন করতে পারে না। আমরা ইউপির ভাইয়াদের পঞ্জাবে ঢুকে শাসন করতে দিতে পারি না।”

spot_img

Related articles

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...