Friday, April 3, 2026

Kerala High Court : স্বামীর আপত্তি উপেক্ষা করে অন্য পুরুষের সঙ্গে কথা বৈবাহিক নিষ্ঠুরতার সামিল : আদালত

Date:

Share post:

স্বামীর আপত্তি অগ্রাহ্য করে রাতে অন্য পুরুষের সঙ্গে কথা বলা বৈবাহিক নিষ্ঠুরতার সামিল। এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের।

২০১২ সালে এক দম্পতির বিবাহ হয় । বিয়ের কিছু সময় পরেই স্ত্রী স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। অন্যদিকে স্বামীও স্ত্রীর আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। স্বামীর অভিযোগ অফিসের কোনো এক ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । বিষয়টি নিয়ে মামলা হয়। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে স্বামী আদালতের দ্বারস্থ হয়। আদালত স্বামীর আর্জি খারিজ করে দেয়। এরপর মামলা যায় কেরল হাইকোর্টে । দুই তরফের বয়ান শুনে কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ , স্বামীর আপত্তি সত্ত্বেও স্ত্রী যদি অন্য কোনও পুরুষের সঙ্গে দিনের পর দিন ফোনালাপ বা বাক্যালাপ চালিয়ে যান তাহলে তা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। এবং এই ঘটনাকে বৈবাহিক নিষ্ঠুরতা বলে গণ্য করা হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...