Saturday, March 14, 2026

দেশের ভূখণ্ড কোনওমতে রাশিয়ার হাতে তুলে দেব না: ইউক্রেন প্রেসিডেন্ট

Date:

Share post:

দেশের (Ukraine) ভূখণ্ড কোনওমতে রাশিয়ার (Russia) হাতে তুলে দেওয়া যাবে না। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।

ইউক্রেনের প্রেসিডেন্টের (Volodymyr Zelenskyy) অভিযোগ, মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অশান্তি সৃষ্টি করছে রাশিয়া। এরপরই তিনি বলেন, “আমরা রাশিয়ার হাতে ভূখণ্ড তুলে দেব না। এই পরিস্থিতিতে আমরা বন্ধু দেশগুলির কাছ থেকে সাহায্য পাব বলে আশা করছি।”

আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতি: ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে দিল্লি থেকে রওনা এয়ার ইন্ডিয়ার

রাশিয়ার দাপাদাপিতে যে ইউক্রেন  কোনওভাবেই দমে যাবে না সেই বার্তাও দিয়েছেন জেলেনস্কি। সূত্রের খবর, ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কথা হয়েছে জার্মানি, ব্রিটেন-সহ একাধিক মিত্র দেশের সঙ্গেও। এছাড়া রাশিয়ার সেনাবাহিনী কিয়েভে ঢুকে পড়লে জেলেনস্কিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা বলেও খবর সূত্রের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russia President Vladimir Putin) এই পদক্ষেপের ফলে কূটনৈতিক মহল আশঙ্কা করছে, পশ্চিম ইউরোপের দেশগুলির সরকারের সঙ্গে সংঘাত শুরু হতে পারে রাশিয়ার। জানা যাচ্ছে, ডোনেতস্ক ও লুহানস্ক এলাকায় রুশ সেনাবাহিনী প্রবেশ করেছে বলে খবর। অন্যদিকে, এই ঘোষণার পরই বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ওই দুই প্রদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে বলে ঘোষণা করেছে জো বাইডেনের দেশ।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...