Friday, June 19, 2026

আনিস কাণ্ডে গ্রেফতার তিন পুলিশ কর্মী, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি

Date:

Share post:

আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার
সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

এদিন তিনি বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে সিট। এবংনিরপেক্ষ তদন্ত করছেন সিটের তদন্তকারীরা।

রাজ্য পুলিশের ডিজির আরও দাবি, কোনও কোনও মহল থেকে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো কোনও রাজনৈতিক দলের প্রভাব রয়েছে। সিট ইতিমধ্যেই এই ঘটনায় তিন জন গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজনের নাম নির্মল দাস। তিনি আমতা থানার এএসআই। দ্বিতীয় জন হোমগার্ড কাশিনাথ বেরা। এছাড়া সিভিক ভলান্টিয়ারের প্রিতম ভট্টাচার্যকেও আটক করা হয়েছে। তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। মনোজ মালব্য তদন্তে পুলিশকে সহযোগিতার আবেদন করেন আনিসের পরিবার সহ সংশ্লিষ্ট সকলের কাছে।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...