Monday, April 13, 2026

Corona update: কমছে সংক্রমণ, স্বস্তি অ্যাক্টিভ কেসের সংখ্যাতেও!

Date:

Share post:

করোনা(Corona) ঢেউ সামলে স্বাভাবিক হচ্ছে চারপাশ।দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণের পাশাপাশি স্বস্তি নিম্নমুখী অ্যাক্টিভ কেসের (active case)সংখ্যাতেও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। যা গতকালের তুলনায় কিছুটা কম। গত ৭দিনের রেকর্ড বলছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে।

শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের। অন্যদিকে দেশে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ। আগের দিনের থেকে সামান্য বেশি হলেও উদ্বেগজনক নয়। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘন্টায়  সুস্থ হয়েছেন ২৬ হাজার ৯৮৮ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ ।

পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবার প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা পজিটিভিটি রেট অনেকটাই কমেছে। গত এক দিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৬ জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে মোট ৬ জনের।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...