Saturday, April 4, 2026

রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবে না পোলান্ড, টুইট করে জানাল সে দেশের ফুটবল সংস্থা

Date:

Share post:

গত বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। ইতিমধ্যে ইউক্রেনে যুদ্ধের ঘোষণা করায় বিশ্বের অধিকাংশ জায়গায় সমালোচিত হয়ে চলেছে রাশিয়া। সময় যত গড়িয়েছে ততই রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে ক্রীড়াবিশ্বের প্রতিবাদ তত দীর্ঘ হচ্ছে। তার মধ‍্যে অন্যতম হল ফুটবল। শনিবার পোলান্ড জানিয়ে দিল, আগামী মাসে রাশিয়ার বিরুদ্ধে সে দেশে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে যেতে রাজি নয় তারা। আর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন দলের তারকা ফুটবলার রবার্ট লেয়নডস্কিও।

এদিন পোলান্ড ফুটবল সংস্থার সভাপতি শনিবার টুইট করে লেখেন, “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সে দেশে পোলান্ড ম্যাচ খেলতে যেতে চায় না। এটাই সঠিক সিদ্ধান্ত। সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলে আমাদের মত জানাব।”

পোলান্ড ফুটবল সংস্থার সভাপতির টুইটের উত্তর দিয়ে লেয়নডস্কি লেখেন, “এটাই যে সঠিক সিদ্ধান্ত তা নিয়ে সন্দেহ নেই। ইউক্রেনের বিরুদ্ধে যে সশস্ত্র আক্রমণ চলছে, তার মাঝে রাশিয়ায় গিয়ে ম্যাচ খেলার কথা ভাবতেই পারি না। রাশিয়ার ফুটবলার এবং সমর্থকরা এর জন্য দায়ী নন। কিন্তু সব কিছু দেখেও আমরা চুপ করে বসে থাকতে পারি না।”

আরও পড়ুন:Ranji Trophy: সদ্যোজাত কন্যাসন্তানকে হারিয়ে মাঠে নেমে শতরান বরোদার ক্রিকেটারের

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...