Saturday, June 20, 2026

Adamas University : তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ 

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয় (Adamas University)  ই-যুবা সেন্টারের (E-Yuva Centre) উদ্বোধন হতে চলেছে আগামী ২৮ ফেব্রুয়ারি, জাতীয় বিজ্ঞান দিবসের শুভক্ষণে । সংস্থার তরফে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর সমিত রায়, এন. আই. বি. এম. জি. এর প্রতিষ্ঠাতা -অধিকর্তা প্রফেসর পার্থপ্রতিম মজুমদার, আই. সি. এম. আর- এন. আই. ও. এইচ. এর অধিকর্তা ডঃ কমলেশ সরকার ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিদ্বজ্জনেরা ।

পশ্চিমবঙ্গে এই প্রথম (BIRAC) কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘বাইরাক’ (বি. আই. আর. এ. সি.) এর আর্থিক সহায়তায় জৈব প্রযুক্তির ফলিত গবেষণার এই নতুন উদ্যোগ স্থাপিত হল। নবীন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে চালিত করে শিল্পদ্যোগী গড়ে তোলা এই কেন্দ্রের মূল উদ্দেশ্য ।

ই-যুবা কেন্দ্রের মূখ্য সংযোগকারী ও সহযোগী অধিকর্তা ডঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান যে, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক , স্নাতকোত্তর ও পোস্টডক্টরাল পর্যায়ের ছাত্র -ছাত্রীদের স্কলারশিপ ও রিসার্চ গ্রান্ট পাওয়ার সম্ভবনা আছে। আবেদন করার শেষ তারিখ চলতি বছরের  ৩১ মার্চ  পর্যন্ত।

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...