Tuesday, March 31, 2026

একের পর এক EVM ভাঙা, মানুষের সমর্থন না পেয়ে নয়া কৌশল বিজেপির?

Date:

Share post:

প্রথমে বারাসত, তারপর ভাটপাড়া। বাদ যায়নি বসিরহাটও। রবিবার পুরভোট শুরু হতেই একের পর এক ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মানুষের সমর্থন না পেয়ে ইভিএম ভেঙে ভোটে জেতার নয়া কৌশল নিল বিজেপি? উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেইও বারাসত ও বসিরহাটে ভোট চলাকালীন ইভিএম ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি প্রার্থীকে।

আরও পড়ুন: WB Municipal Election: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে EVM ভাঙার অভিযোগ, গ্রেফতার প্রার্থী

অন্যদিকে বুথে বসতে না দেওয়ার অজুহাত দেখিয়ে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বুথেও উত্তেজনা ছড়ায়। সেখানেও ইভিএম ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে প্রার্থী নয়, তাঁর দলবল ইভিএম ভেঙেছেন বলে অভিযোগ।যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

উত্তর ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডেও ইভিএম ভেঙে ফেলেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী সুবোধ বন্দ্যোপাধ্যায়৷ যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসার দাবি করেন, ইভিএম-এর কোনও ক্ষতি হয়নি৷

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...