Wednesday, June 10, 2026

ব্যাটিং উপভোগ করছি, চোটা সারিয়ে জাতীয় দলে ফিরে বললেন জাদেজা

Date:

Share post:

চোটা সারিয়ে জাতীয় (India) দলে ফিরেই দারুণ ফর্মে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বাঁ হাতি স্পিনার অলরাউন্ডারকে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে তুলে এনেছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma)। প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে নেমে মাত্র ১৮ বলে বিস্ফোরক ৪৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছে তাঁর ব্যাট।

এই প্রথমবার টি-২০ ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাট করলেন। জাদেজা (Ravindra Jadeja) বলছেন, ‘‘আমার ওপরে আস্থা রাখার জন্য রোহিতকে ধন্যবাদ। ওর বিশ্বাস ছিল, আমি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে গিয়েও দলের জন্য রান করতে পারি। আশা করি, ভবিষ্যতে যখনই সুযোগ পাবো, সব সময় এভাবে চেষ্টা করবো এবং নিজের সেরাটা দেবো।’’

আরও পড়ুন: ফের ট্রফি জিতলেন রাফায়েল নাদাল

জাদেজা এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘পাঁচ নম্বরে ব্যাটিং দারুণ উপভোগ করেছি। কারণ ক্রিজে গিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় পেয়েছিলাম। ফলে নিজের ইনিংসের গতিও ইচ্ছে মতো বাড়াতে পেরেছি। পিচে পড়ে বল দ্রুত ব্যাটে আসছিল। তাই আমি টাইমিংয়ে জোর দিয়েছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘চোট সারিয়ে আমি এখন সম্পূর্ণ ফিট। পুরোপুরি আত্মবিশ্বাসী। এই ছন্দ ধরে রাখতে চাই।’’

 

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...