Saturday, April 4, 2026

প্রকাশিত হল ঋদ্ধিমানকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম, বার্তা বিকৃত করেছে ঋদ্ধি, দাবি ওই সাংবাদিকের

Date:

Share post:

অবশেষে প্রকাশিত হল ঋদ্ধিমান সাহাকে ( Wriddhiman Saha) হুমকি দেওয়া সাংবাদিকের নাম। আর সেই সাংবাদিক হলেন বোরিয়া মজুমদার (Boria Majumdar)। শনিবারই বোর্ডের ( BCCI) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটির কাছে তাকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়েছেন ঋদ্ধিমান। যদিও সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি বাংলার উইকেটরক্ষক, কিন্তু তার পরেই একটি ভিডিও টুইট করেন বোরিয়া মজুমদার। তার সেই ভিডিওতেই পরিষ্কার যে সেই সাংবাদিক হলেন তিনি, শুধু তাই নয় সেই ভিডিওতে ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা বলেছেন বোরিয়া মজুমদার।

একটি ভিডিও টুইট করে বোরিয়া মজুমদার বলেন,”ঋদ্ধিমান যে স্ক্রিনশট সামনে এনেছে, সেগুলি মিথ্যা, বিকৃত। আমার দেওয়া স্ক্রিনশট দেখুন। ঋদ্ধির স্ক্রিনশটে তারিখ মুছে দেওয়া হয়েছে। বহু বছর ধরে সাংবাদিকতা করছি। একাধিক ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছি। এত বছরে তাদের অনেকেই আমার বন্ধু হয়ে গিয়েছে। ঋদ্ধিমানও তাদের এক জন। ওর অনেক সাক্ষাৎকার নিয়েছি, ওর কলম লিখেছি। কিন্তু আমি বিরক্ত, কারণ ঋদ্ধিমান আমার বার্তা বিকৃত করেছে, সেটা নিজের মতো করে তৈরি করে সকলের সামনে এনেছে। ঋদ্ধি ইচ্ছাকৃত ভাবে বার্তা পাঠানোর তারিখ মুছে দিয়েছেন এবং একটি মিসড কল মাঝখানে জুড়ে দিয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন যে এটা একই দিনের বার্তা। প্রথমত মিসড কলের সময় সন্ধ্যে সাড়ে সাতটা আর তার আগে পাঠানো বার্তার সময় রাত ১০টা ১৯ মিনিট। দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপে আলাদা দিনে বার্তা পাঠালে তবেই মাঝে তারিখ আসে। আমার স্ক্রিনশট দেখলেই বোঝা যাবে ঋদ্ধি কীভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন।”

গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধি। সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে দেখা যায় এক সাংবাদিক ঋদ্ধিকে হুমকি দিচ্ছেন। সেই সাংবাদিকের নাম গত শনিবার বোর্ডের তৈরি করে দেওয়া কমিটিতে জানান ঋদ্ধি। তারপরই টুইট করেন বোরিয়া।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...