Saturday, March 14, 2026

ইউক্রেনে ব্যাপক বোমা বর্ষণ রাশিয়ার, সুমি থেকে উদ্ধার ৬৯৪ ভারতীয়

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধ পরিস্থিতি ততই ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সুমিতে আটকে রয়েছেন প্রায় ৭০০ জন পড়ুয়া। তাদের যে কোনও প্রকারে উদ্ধার করতে সচেষ্ট ভারত সরকার(Indian Govt)। এরইমাঝে খবর সুমির আবাসিক এলাকায় ৫০০ কেজির বোমা(Bomb) ফেলেছে রাশিয়া। ইউক্রেনের এমন দাবিতে স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ার এই বোমার হামলায় মৃত্যু হয়েছে ১৮ জনের, যাদের মধ্যে রয়েছে ২ জন শিশুও। যদিও ভারতীয় পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি ভারত সরকারের তরফে দাবি করা হয়েছে, সুমিতে(Sumi) আটকে থাকা ৬৯৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার সীমান্ত। বর্তমানে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই এলাকা। তবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, এদিন ইউক্রেনের সুমি শহরে আটকে থাকা ৬৯৪ জন ভারতীয় সুস্থভাবে সুমি ছেড়ে বেরিয়ে এসেছেন। প্রসঙ্গত, এদিন নিরীহ মানুষদের ইউক্রেন থেকে বের করে আনতে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন দুই দেশ। তাঁর আগে দিল্লিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস টুইট করে জানায়, সুমিতে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করতে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সেফ করিডরের জন্য সংঘর্ষ বিরতি থাকবে। সেই মতো ভারতীয়দের সুমি ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। ব্যবস্থা করা হয় বাসের। অবশেষে সন্ধ্যে নাগাদ সরকারের তরফে জানানো হল সুমিতে থাকা ভারতীয় পড়ুয়ারা ওই শহর ছেড়ে বেরিয়ে এসেছেন। যা নিশ্চিতভাবেই ভারত সরকারের জন্য স্বস্তিদায়ক।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...