Saturday, April 4, 2026

বিধানসভায় বিজেপি ‘অসভ্যতার’ তীব্র নিন্দা, অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের প্রতিদিন হাজিরার নির্দেশ মমতার

Date:

Share post:

বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপির (BJP) পরিকল্পিত নাটকের তীব্র নিন্দা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। সোমবার, রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ভাষণ শুরুর আগেই বিজেপির বিক্ষোভে উত্তাল হয় বিধানসভা। মুখ্যমন্ত্রীর অনুরোধে শেষ পর্যন্ত নিয়ম রক্ষার্থে ভাষণ দেন রাজ্যপাল। মঙ্গলবার, নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে সেই ঘটনায় বিজেপির ভূমিকার নিন্দা করেছেন তৃণমূল সুপ্রিমো। যেভাবে গণতান্ত্রিকভাবে জিতে আসা একটি সরকারের কাজ ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে, তার প্রতি তীব্র ধিক্কার জানান তিনি। বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ওরা হেরে গিয়েও ঝামেলা করেছে। হাউস বানচাল করার টার্গেট ছিল। আমাদের মেয়েরা গতকাল লিড নিয়েছে। মেয়েদের সম্পর্কে খুব খারাপ ব্যবহার করেছে ওরা। কুরুচিকর মন্তব্য করেছে। তাও আমাদের মেয়েরা শৃঙ্খলাবদ্ধ ভাবে গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে।” বিজেপি পরিকল্পিত নাটক গণতন্ত্রের প্রতি লজ্জা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

এর পাশপাশি, বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের হাজিরার বিষয়ে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। বাজেট অধিবেশন চলছে এক্ষেত্রে প্রত্যেক বিধায়ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দেন মমতা। তিনি জানান, সকালে সই চলে গেলাম, আবার বিকেলে গিয়ে সই করে দিলাম সেটা চলবে না। এটাকে স্কুল-কলেজের মতো দেখতে হবে।

আরও পড়ুন: তৃণমূলে জয়প্রকাশ: স্বাগত জানালেন বাবুল, KDSA গ্রুপকে কাঠগড়ায় তুললেন তথাগত

• বিধায়কদের প্রতিদিন আসতে হবে।
• অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না।
• মন্ত্রীরা বিধানসভার অধিবেশন চলাকালীন বাইরের কোনও কর্মসূচি রাখবেন না।
• বিধানসভা থেকেই কাজ পরিচালনা করবেন।

মমতা (TMC Supremo Mamata Banerjee) বলেন, রাজ্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। এই অভিবেশনেদলের সব বিধায়ক-মন্ত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বললেন মমতা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...