Saturday, April 4, 2026

Atk Mohunbagan: জামশেদপুর এফসির কাছে হেরে সেমিফাইনালে ফোকাসড বাগান কোচ

Date:

Share post:

সোমবার রাতে আইএসএলে (Isl) জামশেদপুর এফসির (Jamshedpur Fc) কাছে হেরে লিগ শিল্ড অধরা এটিকে মোহনবাগানের (AtkMohunbagan)। বাগান ব্রিগেডকে লিগ শিল্ড জিততে হলে জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই গোলের ব‍্যবধানে জিততে হত। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসে জামশেদপুর। তারা ১-০ গোলে হারায় বাগান ব্রিগেডকে। যার ফলে লিগ শিল্ড ঘরে তোলে জামশেদপুর। গোটা ম্যাচে লড়াই করার পরেও হার। সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো মেনে নিচ্ছেন নিজেদের দোষেই হারতে হয়েছে তাদের। তবে এই ম‍্যাচ ভুলে সেমিফাইনালের দিকেই ফোকাসড ফেরান্ডো। সাংবাদিক সম্মেলনে সেই কথা শোনা গেল বাগান কোচের গলায়।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বলেন,” ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ছেলেরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। আমরা এই ম‍্যাচ ভুলে যেতে চাই। আমরা এবার শুধু সেমিফাইনালেই ফোকাসড থাকব।”

সেমিফাইনালে বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। কঠিন প্রতিপক্ষ। এই নিয়ে ফেরান্ডো বলেন, “হায়দরাবাদের মতো ভাল দলের বিরুদ্ধে খেলাটা ভাল অভিজ্ঞতা। আমার মনে হয় নক আউট পর্বে প্রতিটা ম্যাচই ভাল হবে। প্রত্যেক দলই জেতার চেষ্টা করবে। তবে মনে হয়, ২০টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এবার শেষ তিনটি ম্যাচ সবাই উপভোগ করার চেষ্টা করবে।”

লিগ শিল্ড চ‍্যাম্পিয়ন হওয়া জামশেদপুর এফসিকে অভিনন্দন জানান বাগান কোচ। তিনি বলেন,”ওরা লিগের পরে টানা সাতটা ম্যাচ জিতে লিগে এক নম্বর জায়গাটা অর্জন করতে পেরেছে। মাঠে থেকে ওদের অভিনন্দন জানানোটা আমার কর্তব্য ছিল। সারা মরশুম ওরা ভাল খেলেছে। জামশেদপুরের এটা প্রাপ্য ছিল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...