Friday, April 3, 2026

Tele Academy Award: টেলি ইন্ডাস্ট্রির উপর অর্থনীতি নির্ভর করে: যে কোনও সমস্যায় পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ইনডোর স্টেডিয়ামে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Tele Academy Award) মঞ্চে চাঁদের হাট। আর বৃহস্পতিবার, সেখানেই টেলিভিশন জগতের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, এটা শুধু বিনোদন নয়, এখন এর উপর নির্ভর করছে অর্থনীতি একটি অংশ। এই মঞ্চ থেকেই বারুইপুরে টেলি অ্যাকাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করেন মমতা।

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরে (Baruipur) টেলি অ্যাকাডেমি কমপ্লেক্স টেলিভিশনের শুটিংয়ের জন্য বিশাল জায়গা বরাদ্দ করা হয়েছে। ১৩২ লক্ষ ৫০হাজার টাকা খরচ করে বারুইপুরে সেখানে টেলি অ্যাকাডেমির প্রশিক্ষণ থেকে শুরু করে শুটিং-সহ সব কাজ করা যাবে। মুখ্যমন্ত্রী আশা, আগামী দিনে এটি সবার গন্তব্য হবে। ধনধান্য় স্টেডিয়ামটি এক-দুমাসের মধ্যে শেষ হবে। দ্রুত শেষ হবে বিশ্ববঙ্গ মিলনমেলার কাজও। এই সব জায়গাতেই শুটিং করা যাবে। এখন ইকো টুরিজিম পার্কেও শুটিংয়ের প্রশস্ত জায়গা রয়েছে। রাজ্যের বাইরে শুটিং করা যেতেই পারেন, তবে, বাংলায় এখনও টেলি-শুটিংয়ের সুবন্দোবস্ত আছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, এটা আজকের দিনে টেলিভিশন বড় শিল্প। এর উপর অর্থনীতির বড় অংশ নির্ভর করে। মুখ্যমন্ত্রী কথায়, টিভি সিরিয়াল এখন শুধু আর নিছক বিনোদন নয়, একা বাড়ি থাকা মানুষের বন্ধু। তিনি নিজেও রাতে সময় পেলে সিরিয়াল দেখেন বলে জানান মমতা। হাসির ছলে মুখ্যমন্ত্রী বলেন, “টেলিভিশন যদি বন্ধ থাকে খুব রাগ হয়।“

টেলি জগতের সঙ্গে জড়িত সবার ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, এখানে তরুণ প্রজন্ম অত্যন্ত প্রতিভাশালী, তাঁরা খুব ভালো কাজ করছেন। “যখন কোনও দরকার পড়বে, পরিবারের লোকের মতো আমাকে। আমরা পাশে আছি” টেলি-জগতকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। সকলকে বসন্ত উৎসবের আগাম শুভকামনা জানান তিনি।

আরও পড়ুন:Fake-police : বিচারাধীন বন্দিকে ছাড়াতে ভুয়ো পুলিশ অফিসার সেজে বিচারকের ঘরে, ধৃত দুই

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...