Saturday, April 4, 2026

Lovlina Borgohain: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলেন লভলিনা

Date:

Share post:

বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship 2022) খেলার যোগ্যতা অর্জন করলেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) পদক জয়ী লভলিনা বর্গোহাঁই ( Lovlina Borgohain)। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৭০ কেজিতে নামবেন তিনি। দিল্লিতে তিন দিনের ট্রায়ালে বিশ্ব মিটের টিকিট জোগাড় করে ফেললেন অসামের এই বক্সার। এই প্রতিযোগিতায় লভলিনা-সহ মোট ১২ জন মহিলা বক্সার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

ডিসেম্বরে হওয়ার কথা ছিল বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের। কিন্তু করোনার কারণে প্রতিযোগিতা পিছিয়ে যায়। শেষমেশ ৬ থেকে ২১ মে পর্যন্ত ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। এই প্রতিযোগিতায় লভলিনা ছাড়াও যে বক্সাররা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন তাঁরা হলেন, নিখাত জারিন (৫২ কেজি), নিতু (৪৮ কেজি), অনামিকা (৫০ কেজি), শিক্ষা (৫৪ কেজি), মণীষা (৫৭ কেজি), জেসমিন (৬০ কেজি), পরবীন (৬৩.৫ কেজি), অঙ্কুশিতা বোরো (৬৬ কেজি), সুইটি বুরা (৭৫ কেজি), পূজা রানি (৮১ কেজি) ও নন্দিনী (৮১ কেজির বেশি)।

টোকিও অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে লড়ে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন লভলিনা। অলিম্পিক্সের পরে এই প্রথম কোনও প্রতিযোগিতায় নামতে চলছেন অসমের এই বক্সার।

আরও পড়ুন:India Team: কিউয়িদের কাছে ৬২ রানে হার ভারতের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...