Friday, April 3, 2026

Ukraine-Russia: কিভ দখলে মরিয়া মস্কো, রাজধানী বাঁচাতে প্রত্যাঘাত ইউক্রেনেরও

Date:

Share post:

যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেনের রাজধানী কিভের দিকেন জর ছিল রাশিয়ার । আর শনিবার চূড়ান্ত আঘাত হানতে তৈরি রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে কিভ দখল করতে সীমান্তের কাছে রাশিয়া বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে । সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে রুশ বাহিনীর মিসাইল, ট্যাঙ্কার ও সাঁজোয়া গাড়ি। যদিও রাশিয়ার আক্রমণ নিয়ে বিন্দুমাত্র ভীত নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বরং নিজেদের জয় নিয়ে তিনি এখনো আত্মবিশ্বাসী। কিভের নাগরিকদের সুরক্ষিত রাখতে সময় থাকতে সকলকে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ।

এদিকে শনিবার সকাল থেকেই কিভ লক্ষ্য করে মুহুর্মুহু গোলা বর্ষণ শুরু করেছে রাশিয়া । নাগাড়ে আক্রমণ চলছেই। বাদ যাচ্ছে না শহরের জনবসতিপূর্ণ এলাকাগুলিও। উল্টে ঘনবসতি রয়েছে এরকম জায়গায় ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম’-এর মাধ্যমে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। যার ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক । সুতরাং কিভ দখল করতে গিয়ে যে লক্ষাধিক নিরীহ নিরপরাধ মানুষের প্রাণ যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই ।

 

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...