Tuesday, April 7, 2026

Dengu: ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন,ঝুঁকিপূর্ণ পুর এলাকাগুলির তালিকা প্রকাশ

Date:

Share post:

গরম বাড়তেই শুরু হয়েছে ডেঙ্গি নিয়ে দুশ্চিন্তা। তাই ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আগেভাগেই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য নগরোন্নয়ন সংস্থা ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করেছে। তালিকায় ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে এবং ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, এই সব এলাকাগুলিতে যাতে মশার প্রকোপ না বাড়ে তার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দলনেত্রীর অনুমোদনেই পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্ণয়, টুইট সুখেন্দু শেখরের

গতবছর করোনা পরিস্থিতির মধ্যেও উদ্বেগ বাড়ায় ডেঙ্গি। তাই গ্রীষ্ম আসার আগেই মশাবাহিত রোগের প্রকোপ কমাতে তৎপর প্রশাসন। ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক পুর এলাকাগুলির মধ্যে হাওড়া, রাজারহাট নিউটাউন, সোনারপুর, উত্তর ও দক্ষিণ দমদম, শিলিগুড়ির মতো জায়গাগুলি রয়েছে। এবং বিপজ্জনক হিসেবে প্রকাশিত তালিকায় ২৬টি পৌরসভাই রয়েছে উত্তর ২৪ পরগণা। আরও ৬৩টি পুরসভা মাঝারি ঝুঁকির তালিকায় রয়েছে।


প্রশাসন সূত্রে খবর, এই সব এলাকাগুলিকে টার্গেট করে বেশ কয়েকটি দল গঠন করা হবে। মশাবাহিত রোগে যাতে কোনওভাবেই মানুষের প্রাণহাণি না হয় সেজন্য এই দলগুলি কাজ করবে। প্রধানত জমা জলেই ডেঙ্গির মশা বংশ বিস্তার করে। তাই ডেঙ্গি মোকাবিলায় সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হল এলাকায় এবং বাড়ির আশেপাশে যাতে জল না জমে , তা দেখা। এছাড়াও বিভিন্ন এলাকায় জমা জল পরিস্কার, ব্লিচিং ছড়ানো, ইত্যাদি কাজ করবে গঠিত দলগুলি। মশা যাতে এইসব জায়গায় বংশবিস্তার করতে না পারে, তার জন্য উদ্যোগী হবে এই দলগুলি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...