Thursday, June 11, 2026

NorthBengal-Mango : ইটভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে যাচ্ছে আমের মুকুল

Date:

Share post:

ইটভাটার ক্ষতিকারক গ্যাস নষ্ট করে দিচ্ছে আমের মুকুল। মুকুল আসার সময় ইটভাটার ধোঁয়ার কারণে ফুল না ফুটে ঝড়ে যাচ্ছে। কিছু মুকুলে গুটি এলেও ইটভাটার ক্ষতিকারক গ্যাস আমের ক্ষতি করবে এমনটাই আশঙ্কা চাষিদের। জেলার প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে একের পর এক ইটভাটা তৈরি হলেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ জেলার আম চাষিদের। কিছু ইটভাটা সরকারি আইন মেনে তৈরি হলেও আম বাগানের ভিতরে তৈরি হওয়া অধিকাংশ ইটভাটাই বেআইনি বলে দাবি জেলার আম চাষিদের। এই মরশুমে ইট পোড়ানো হয়। আবার এই সময়তেই আমবাগান গুলিতে মুকুল ফুটতে শুরু করে। মালদহ জেলার ইংরেজবাজার, কালিয়াচক, মানিকচক, রতুয়া ও পুরাতন মালদা সহ প্রায় প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে  বহু সংখ্যক ইটভাটা তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বাগান থেকে কিছুটা দূরে ইটভাটা তৈরি করা হয়েছে। তবে গ্রামীণ এলাকায় অধিকাংশ মানুষ এখনো নিজেদের উদ্যোগেই ছোট ছোট ইটভাটা তৈরি করে থাকেন। ইটভাটার অধিকাংশ  তৈরি হচ্ছে আম বাগানের মধ্যে। কাঁচা ইট একত্রিত করে আগুন দিয়ে দিচ্ছেন। ১০ থেকে ১৫ দিন ধরে জ্বলতে থাকে ভাটার আগুন। নিয়মিত আগুনের ধোঁয়া থেকে বের হচ্ছে ক্ষতিকারক বিভিন্ন গ্যাস। সেই গ্যাস গুলি বাগানের মধ্যে ছড়িয়ে মুকুলের ক্ষতি করছে।  এ বছর জেলায় আমের মুকুল ভাল এসেছে। কিন্তু ইটভাটার ধোঁয়া র কারণে মুকুল থেকে গুটি হচ্ছে না। জেলার আম চাষিরা বলছেন, আবহাওয়া ভালো থাকায় বর্তমানে বাগানগুলোতে মুকুল ফুটতে শুরু করেছে। তবে ইটভাটার ধোয়ার জন্য মুকুল কালো কালো হয়ে ঝরে যাচ্ছে। মুকুল থেকে গুটি তৈরি হতে পারছে না তোমার জন্য। এমনটা হতে থাকলে জেলার আম চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছেন আম চাষিরা।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...