Friday, April 3, 2026

Sri Lanka: দেশে কাগজের আকাল তাই বন্ধ সব পরীক্ষা,জানালো শ্রীলঙ্কা সরকার

Date:

Share post:

দেশে চরম অর্থ সংকট(Financial crisis), অবস্থা এতটাই শোচনীয় যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হল সে দেশের সরকার (Srilankan Government)।এমন অবাক করা ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছাত্র ছাত্রীদের (Student) ভবিষ্যত নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন পড়ুয়াদের অভিভাবকরা।



ভারতের প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতে ঘটেছে এক অদ্ভুত করা ঘটনা। শনিবার সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাগজের অভাবে দেশের প্রচুর ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শ্রীলঙ্কা সরকার। পাশাপাশি বলা হচ্ছে যে ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে এই প্রথম এতটা অর্থ সঙ্কটের মুখে পড়েছে দেশ।সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে যে টার্ম টেস্ট শুরু হওয়ার কথা তা পর্যাপ্ত কাগজ না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। দেশে অর্থের অভাব এতটাই প্রকট যে বিদেশ থেকে কাগজ আমদানিও করাও এই মুহূর্তে সম্ভব নয় বলে জানা যাচ্ছে।


ঘটনার জেরে বিপাকে শিক্ষা দফতরও। পশ্চিমী প্রদেশের শিক্ষা দফতর বলছে ,স্কুল কর্তৃপক্ষ বিদেশ থেকে কাগজ ও কালি আমাদানি করতে পারছে না, ফলে প্রশ্নপত্র ছাপানোও মুশকিল হচ্ছে। কিন্তু কেন এমন ঘটনা? সরকারি সূত্র মারফত জানা শ্রীলঙ্কার রিজার্ভে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে দেশ চরম সঙ্কটের মুখোমুখি।এমনকী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগানেও ঘাটতি দেখা দিয়েছে। দেশে খাদ্য, জ্বালানি, ওষুধপত্রের  ব্যাপক ঘাটতি রয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণ এশিয়ার এই দেশ ঘোষণা করেছিল এই সমস্যা সমাধানে তারা আইএমএফের দ্বারস্থ হবে।

যেহেতু শিক্ষা ব্যবস্থায় এত বড় কোপ স্বভাবতই এই সিদ্ধান্তের ফলে দেশের ৪৫ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে দুই তৃতীয়াংশের পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে চলে গেল।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...