Saturday, April 4, 2026

China-plane crash : ১৩৩ যাত্রী নিয়ে দক্ষিণ-পূর্ব চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭

Date:

Share post:

দক্ষিণ-পূর্ব চিনে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৩৩ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে । কীভাবে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। তবে যেভাবে ভেঙে পড়েছে তাতে বিমানের ভিতরে আর কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। চিন ইতিমধ্যেই উদ্ধারকারী দল এবং একটি অনুসন্ধানকারী টিম ঘটনাস্থলে পাঠিয়ে দিয়েছে।

চিনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চায়না ইস্টার্ন প্যাসেঞ্জার সংস্থার MU5735 নম্বরের বোয়িং ৭৩৭ বিমান। চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজিতে একটি দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে বিমানটিকে ভেঙ্গে পড়তে দেখা গিয়েছে । ভেঙে পড়ার পর বিমানটিতে দাউ দাউ করে আগুন লেগে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে। কুনমিং প্রদেশ থেকে উড়ান শুরুর পর নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যস্থল গোয়াংঝোয় পৌঁছয়নি বিমান।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...