Saturday, April 4, 2026

পোড়ানোর আগে বেধড়ক মারধর করা হয় বগটুইকাণ্ডে নিহত ৮ জনকে! চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

বগটুইকাণ্ডে (Bagtui Massacre) ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, পোড়ানোর আগে নিহত ৮ জনকে বেধড়ক মারধর করা হয়েছিল। ফরেনসিক তদন্তেও প্রাথমিকভাবে এই তথ্য সামনে এসেছে বলে রামপুরহাট হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন৷

সোমবার রাতে খুন হন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে ঘটে অগ্নিকাণ্ডের (Bagtui Massacre) ঘটনা। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মৃত্যু হয় ৮ জনের। ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য। এই ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ১৫ জন পুলিশ আধিকারিক কে ছুটিতে পাঠানো হয়েছে। রামপুরহাট থানার ওসিকে ক্লোজ করা হয়েছে এবং আইসিকে সাসপেন্ড করা হয়েছে ৷ সরানো হয়েছে রামপুরহাটের এসডিপিও-কেও৷ এছাড়া এক গোয়েন্দা আধিকারিক ও ১২ জন সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন-এবার বগটুইকাণ্ডে সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি-কে

ইতিমধ্যেই বগটুই অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান। ঘটনাস্থলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পরে, মুখ্যমন্ত্রী যান রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College)। সেখান চিকিৎসাধীন আহতরা।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...