Wednesday, June 24, 2026

Bogtui Update: বগটুইয়ের ঘটনাস্থল পরিদর্শন, থানায় গিয়ে নথি সংগ্রহ সিবিআইয়ের

Date:

Share post:

আদালতের নির্দেশে বগটুইয়ের (Bogtui)ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার, সকালে প্রথমে রামপুরহাট থানা এবং সার্কেল ইন্সপেক্টরের অফিসে গিয়ে মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন সিবিআই (CBI) আধিকারিকরা ৷ এরপরে সিবিআই-এর ডিআইজি (CBI- DIG) অখিলেশকুমার সিং (Akhilesh Kumar Singh)-এর নেতৃত্বে কমপক্ষের ২০ জনের দল ঘটনাস্থলে যায়। সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক টিমের সদস্যরাও৷ অগ্নিদগ্ধ বাড়িগুলি পরিদর্শন করেন তাঁরা। যে বাড়ির ভিতর থেকে দেহগুলি উদ্ধার হয়, তার ছাদে উঠে পরিদর্শন করেন সিবিআই-এর ডিআইজি। নমুনা সংগ্রহের কাজ করেন ফরেন্সিক টিমের সদস্যরাও৷ মুখবন্ধ প্যাকেটে একাধিক পাঠানো হয়েছে দিল্লিতে। সেখানেই সিএফএসএলের (CFSL) ল্যাবেরটরিতে পরীক্ষা হবে।

মালদহের কালিয়াচকে বিস্ফোরণে নিহত তিন বছরের শিশু

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এ দিন সকালে সিট-এর হাত থেকে তদন্তভার হাতে নেয় সিবিআই৷ সূত্রের খবর, বগটুই গ্রামের ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে বাতাসপুরেও যেতে পারেন তদন্তকারী আধিকারিকরা।

পাশাপাশি, বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে বগটুই গ্রামে যায় পুলিশ বাহিনী৷ গ্রামে যাঁরা ফিরতে শুরু করেছেন, তাঁদের আশ্বস্ত করে তারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...