Wednesday, June 24, 2026

স্বয়ং ভগবানও আইনের ঊর্ধ্বে নন: হাইকোর্ট

Date:

Share post:

ঈশ্বর যদি সাধারণ মানুষের জায়গা দখল করে থাকেন, তাহলে তাঁকেও সরতে হবে। স্বয়ং ভগবানও আইনের ঊর্ধ্বে নন৷ গুরুত্বপূর্ণ মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। এক মামলার সূত্রে মাদ্রাজ হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, যদি ঈশ্বর জনসাধারণের জায়গা দখল করে থাকেন, আদালত এই ধরনের দখল বন্ধ করার নির্দেশ দেবে।

আরও পড়ুন-রুশ-বিতর্কে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক!

মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ (N Anand Venkatesh) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে একটি মন্দির কমিটির দায়ের করা দ্বিতীয় আবেদনের শুনানি করছিলেন। রাস্তার উপর মন্দির নির্মাণ করা বন্ধ রাখার ডিক্রির বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। আবেদনের শুনানির সময় হাইকোর্ট জানিয়েছে, একটা সময় ছিল, যখন কিছু মানুষ একটি ধারণা তৈরি করেছিলেন যে তাঁরা একটি মন্দিরের নামে সর্বসাধারণের ব্যবহারের জায়গা দখল করতে পারেন বা সেই জায়গায় একটি মূর্তি স্থাপন করতে পারেন। ঈশ্বরের নামে জায়গা দখল এবং মন্দির নির্মাণ করে আদালতকে ঠকানো যাবে না। আমাদের যথেষ্ট মন্দির রয়েছে এবং কোনও ঈশ্বরই মন্দিরের নামে জনসাধারণের জায়গা দখল করার কথা বা নতুন মন্দির নির্মাণের অনুরোধ করেননি। শুধু মন্দির কেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান৷




Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...