Friday, April 3, 2026

আনন্দ পরিণত হলে শোকে, বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত একাধিক

Date:

Share post:

আনন্দ পরিণত হলে শোকে। বিয়ে বাড়ি যাওয়ার পথে দ্রুত গতিতে থাকা বাসটি পড়ে যায় খাদে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের সংখ্যা ৪৫। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Bus Accident in Andhra Pradesh) চিতরে।

রবিবার ভোর বেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাসে করে রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে ২৫ কিলোমিটার দূরে বাস পৌঁছনো মাত্রই ঘটল বিপত্তি (Bus Accident in Andhra Pradesh)। দ্রুতগতিতে চলা বাসটি হঠাৎই পড়ে যায় খাদে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় কমপক্ষে ৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ৪৫ জন। তাঁরা তিরুপতি আরইউআইএ হাসপাতালে (Tirupati RUIA Hospital) চিকিৎসাধীন।

আরও পড়ুন: কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক, গুরুতর জখম ১

বাসে থাকা যাত্রীরা জানান, চালক দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন। বারণ করা সত্ত্বেও চালক কারও কথা শোনেননি। ঘটনায় শোকের ছায়া নেমে আসে বিয়েবাড়িতে।



Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...