Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কার্যত হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। সোমবার লখনউ সুপার জায়ান্টসকে তারা হারাল ৫ উইকেটে। কেএল রাহুলের লখনউকে হারিয়ে দিলেন গুজরাতের আর এক রাহুল। রাহুল তেওয়াটিয়ার দাপটে জিতল গুজরাত।

২) ডান হাতের কনুইয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। এ বার কনুইয়ে অস্ত্রোপচার হল তাঁর। অস্ত্রোপচারের পরে রিহ্যাবে যেতে হবে উডকে। ফের মাঠে ফিরতে উডের বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে।

৩) গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে গতবারের ফাইনালে হারের বদলাও নিয়েছেন নাইটরা। সব মিলিয়ে কেকেআর শিবির রীতিমতো ফুরফুরে মেজাজে।

৪) কাতার বিশ্বকাপে ইতালিকে পৌঁছে দিতে না পারলেও রবার্তো মানচিনি এখনই দলের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন না। তিনি ইতালির কোচ হিসাবে থেকে যাচ্ছেন, জানিয়েছেন মানচিনি স্বয়ং।

৫) এমসিজিতে বুধবার শেষ বিদায় শেন ওয়ার্নের। থাইল্যান্ডের ভিলায় তাঁর মৃত্যু হয়েছে তিন সপ্তাহেরও বেশি আগে। কিন্তু মেলবোর্ন ক্রিকেট মাঠে তাঁর মূর্তির নিচে এখনও রোজ জমা হচ্ছে  ফুল, সিগারেট ও বিয়ার ক্যান। ভক্তরা আসছেন, তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলে যাচ্ছেন। বিরাম নেই এর।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...