Friday, June 26, 2026

পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘায় শীঘ্রই চালু হতে চলেছে একাধিক নিয়ম

Date:

Share post:

বাঙালির ঘোরার অন্যতম ঠিকানা দিঘা। রোজই বাড়ছে পর্যটকদের আনাগোণা। কিন্তু সাম্প্রতিক কালে নানান অপ্রীতিকর ঘটনাও নজরে এসেছে। তাই দিঘাকে সুরক্ষিত করতে তৎপর প্রশাসন। দিঘার হোটেল নিয়ে চালু হচ্ছে অনলাইন ডেটাবেস সিস্টেম। ইতিমধ্যে দিঘার হোটেলগুলিকে চিঠি দিয়ে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন:Cyber Crime: জনসচেতনতা প্রচারে কলকাতা পুলিশের হাতিয়ার ‘উইল স্মিথের থাপ্পড়’

আগামী ১ এপ্রিল থেকে দিঘার ৬০০টি হোটেলে চালু হতে চলেছে অনলাইন ইনফর্মেশন অ্যান্ড ডাটাবেস সিস্টেম। প্রাথমিকভাবে দিঘার ৬০০টি হোটেলে এই ব্যবস্থা শুরু হবে।তবে পরে ধাপে ধাপে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির হোটেলেও এভাবে তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা হবে।  দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে এ ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা করছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার।

প্রযুক্তিবিদদের মতে অনলাইন ডাটাবেস সিস্টেম চালু হলে পর্যটকদের যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করে দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে পর্যটকদের থেকে নেওয়া অনলাইনের মাধ্যমেই ফিও জমা করতে হবে । ফলে রাজস্ব ফাঁকি যেমন দেওয়া যাবে না। তেমনই পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা যাবে। পাশাপাশি এতে হোটেল কর্তৃপক্ষের হয়রানিও কম হবে।

সম্প্রতি দিঘায় জলে ডুবে মৃত্যু, হোটেল থেকে দেহ উদ্ধার, চুরি ছিনতাই এর মতো ঘটনা ঘটছে। ফলে পুলিশ প্রশাসনকে সমস্যায় পড়তে হচ্ছে। এই সিস্টেম চালু হলে তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...