Tuesday, June 23, 2026

Jhalda Case:ঝালদায় তপন কান্দু খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

ঝালদায় কংগ্রেস বিধায়ক তপন কান্দু খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিট। ধৃতের নাম কোলেবর সিং। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের জরিডি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হয়। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:ফের সঙ্ঘাত আদালতে , হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে আবারও স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

বিধায়ক তপন কান্দু খুনের ঘটনায় তৎপর সিট। একে একে ঘটনার জট খুলছে তারা। ১৩ মার্চ সন্ধেয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝালদা পুরসভার ২ নম্বর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। বিকেলে হাঁটার সময় ঝালদা-বাগমুন্ডি রোডের উপরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঝাড়খণ্ডের রাঁচির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।তপন কান্দুর মৃত্যুর ঘটনায় কয়েকদিনের মধ্যে তাঁর ভাইপো দীপক কান্দুর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। এরপরই দীপককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তের গঠিত হয় সিট।


এদিকে, তপন কান্দুর স্ত্রী পূর্ণিমাদেবী সিবিআই তদন্তের দাবি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। যদিও হাইকোর্টের তরফে জানানো হয়, সিবিআই তদন্তের প্রয়োজন নেই। তবে শুক্রবার দুপুর ২টোর মধ্যে কংগ্রেস বিধায়কের কেস ডায়েরি তলব করা হয়। আজ তা পেশ করেন সিটের আধিকারিকরা। হাইকোর্টের তরফে মামলার পরবর্তী শুনানি সোমবার হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...