Wednesday, March 18, 2026

‘না থেকেও ভীষণভাবে’ কান্নুর পার্টি কংগ্রেসে রয়েছেন জ্যোতি বসু

Date:

Share post:

সিপিএমের পার্টি কংগ্রেসে ঘুরে-ফিরে সেই জ্যোতি বসু। পার্টির নেতা থেকে আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতৃত্বের মুখে সেই প্রয়াত নেতার কথা । কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা ক্ষোভ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই দল এবং দলের বাইরে নেতৃত্ব জ্যোতি বসুর বক্তব্য তুলে ধরছেন। বলছেন, তিন দশক আগে থেকেই জ্যোতি বসু এই অভিযোগ করে এসেছেন। অভিযোগ এক , যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে হবে। দুই, বিরোধী রাজনৈতিক দলের রাজ্যেগুলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যাবে না। তিন, রাজ্যের স্বার্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্তই রাজ্যের সঙ্গে আলোচনা না করে নেওয়া যাবে না।

আরও পড়ুন:রাজনৈতিক স্বার্থে ED, CBI-এর ব্যবহার: পার্টি কংগ্রেসে মমতার সুরে সরব ২ মুখ্যমন্ত্রী

ঠিক এই পরিস্থিতি ফিরে এসেছে ২০২২-এ। একই অভিযোগ তুলছেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ছাড়াও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও।পার্টি কংগ্রেসের একটি সেমিনারে বিজয়ন এবং স্ট্যালিন মোদি সরকারের স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে আনেন। দু’জনই বলেন,সেদিন যা ঘটেছিল, আজও তাই ঘটছে। ঘটনার পুনরাবৃত্তি । জ্যোতি বসু দুরদর্শি ছিলেন, তাই তিন দশক আগে আওয়াজ তুলেছিলেন। আজ আমাদের সেই একই অভিযোগ তুলতে হচ্ছে। এমনকি রাজ্যপালদের রাজনীতিকরণ নিয়ে বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী এক রাজ্যপাল সম্বন্ধে মন্তব্য করেছিলেন,’ইনি গণতন্ত্রকে কলুষিত এবং পদদলিত করছেন’। আজ বাংলা থেকে কেরল কিংবা তামিলনাড়ু, সব জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলের সরকারকে নানাভাবে অপদস্ত করছেন রাজ্যপালরা।

ঘুরে-ফিরে সম্মেলন মঞ্চ থেকে সম্মেলন মঞ্চের বাইরে , জ্যোতি বসু না থেকেও না থেকেও রয়ে গিয়েছেন।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...