Saturday, April 4, 2026

G d Birla : জিডি বিড়লা স্কুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

Date:

Share post:

জিডি বিড়লা , অশোক হল হায়ার সেকেন্ডারি স্কুল ফর গার্লস এবং মহাদেবী বিড়লা এই তিনটি স্কুলের দরজা ফের খুলে দেওয়া হল সোমবার থেকে । কিন্তু জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের একাংশ পড়ুয়াদের প্রতি স্কুলের এই বৈষম্যমূলক এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর ।

ফি নিয়ে বিরোধের জেরে লকডাউন এর পরে খুলে আবারো বন্ধ হয়ে গিয়েছিল এই তিনটি প্রতিষ্ঠান। জিডি বিড়লা স্কুলে ফি নিয়ে বৈষম্য চরমে উঠল । সোমবার থেকে যে পড়ুয়ারা ফি দিয়েছে তাদের জন্য হলুদ রঙের আইডেন্টিটি কার্ড দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু যে পড়ুয়াদের ফি বাকি আছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের তারা কী করবে কবে থেকে আসবে তা নিয়ে কোনো উত্তর দেয়নি স্কুল। অভিভাবকদের দাবি আদালতের নির্দেশ অনুযায়ী ৮০% ফি জমা দেওয়া হয়েছে । কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাই স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়ারা পুরো ফি জমা করে নি । কিন্তু এভাবে পড়ুয়াদের মধ্যে বৈষম্য তৈরির চেষ্টার অভিযোগে আদালতের দ্বারস্থ হতে চলেছেন অবিভাবকরা । কারণ ফি -বিরোধ নিয়ে প্রতিটি বেসরকারি স্কুলকে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। আদালত বলে দিয়েছে ফি নিয়ে বিরোধিতা হলেও পড়ুয়াদের শিক্ষার অধিকার যেন লঙ্ঘিতনা হয়। পড়ুয়াদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনভাবেই অভব্য আচরণ করতে পারবে না । পড়ুয়াদের প্রতি স্কুল কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ আদালত বরদাস্ত করবে না। অথচ জিডি বিড়লা স্কুল সেই আচরণগুলোই করে চলেছে। ফলে জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কোর্টে মামলা দায়ের হতে চলেছে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...