Saturday, April 4, 2026

হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও ১

Date:

Share post:

হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার প্রভাকর পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ঘটনার মূল অভিযুক্ত সোহেলকে জিজ্ঞাসাবাদ করে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:রাজ্যের চার ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, গত সোমবার নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, পঞ্চয়েত সদস্যের ছেলে সোহেল গয়ালীর জন্মদিনের পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা। সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার।কিন্তু সোহেলের জন্মদিনে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে । এক মহিলা আত্মীয়ার সাহায্যে বাড়ি ফেরে নাবালিকা।তীব্র যন্ত্রণা ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটেরও অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে।


নাবালিকার পরিবারের তরফ থেকে হাঁসখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় হাইকোর্ট।মঙ্গলবার তাঁকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...