Saturday, June 27, 2026

Hindustan Aeronautics : দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ভারতীয় বিমানের যাত্রা শুরু হল

Date:

Share post:

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে  তৈরি  ভারতীয় বিমান এবার পাড়ি দিল আকাশে। মঙ্গলবার অসম থেকে অনুষ্ঠানিকভাবে এই বিমানের উড়ান শুরু হয়েছে। তবে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে।  হিন্দুস্তান এরোনটিক্স এই প্রথম ভারতে যাত্রীবাহী ডর্নিয়ার বিমান তৈরি করেছে। প্রথম দিন বিমানে সওয়ার হয়েছিলেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।  ডিব্রুগড়ের মোহনপুর বিমানবন্দর থেকে অ্যালায়েন্স ডর্নিয়ের ২২৮ বিমানটি অরুণাচল পাসিঘাট পৌঁছয়।  অ্যালায়েন্সের ডিব্রুগড়- গুয়াহাটি- লীলাবারি -গুয়াহাটি  আনুষ্ঠানিকভাবে চালু হলেও নিয়মিত উড়ান চালু হবে ১৮ এপ্রিল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেন আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক পদক্ষেপ । অ্যালায়েন্সের সঙ্গে দুটি ১৭ আসন বিশিষ্ট ডর্নিয়ার ডিও ২২৮ বিমান  লিজে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্স। অসমের ডিব্রুগড় থেকে উত্তর-পূর্বের পাঁচটি শহরে  এই বিমান পরিষেবা চালু হচ্ছে ।  সিন্ধিয়া জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যে ডিব্রুগড়- তেজু এবং ডিব্রুগড় -জিরোর মধ্যে উড়ান চালু হবে।  এরপর ডিব্রুগড় থেকে টুটিং, মেচুকা এবং বিজয়নগর পর্যন্ত বিমান চালানো হবে । ৬৫০ কোটি টাকার  হলঙ্গি বিমানবন্দর  চালু হবে খুব শীঘ্রই।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...