Wednesday, June 24, 2026

Entertainment: এবার ‘বৌদি ক্যান্টিন’ খুলতে চলেছেন শুভশ্রী!

Date:

Share post:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। রাজ পত্নী মন দিয়ে সংসার করছেন। ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন নায়িকা। এবার কানাঘুষো শোনা যাচ্ছে তিনি ক্যান্টিন খুলতে চলেছেন! কি অবাক হচ্ছেন? চমকে যাবেন না আমরা কথা বলছি শুভশ্রীর পরবর্তী ছবির বিষয়ে।
ছবির নাম ‘বৌদি ক্যান্টিন'(Boudi Canteen)। বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। কিন্তু হঠাৎ এরকম কেন ছবির নাম? আসলে বৌদি ক্যান্টিন ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে, শেফ আসমা খান(Asma Khan)। কলকাতা থেকে কয়েকহাজার কিলোমিটার দূরে লন্ডনে তিনি এখন একাধিক রেস্তরাঁর মালিক। সেই চরিত্রের অনুপ্রেরণাতেই তৈরি হবে পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)এই ছবি।

ছবিতে শুভশ্রী থাকছেন মূল চরিত্রে।তাঁর স্বামীর চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং থাকবেন, শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন অনুসূয়া মজুমদার। এছাড়াও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সোহম চক্রবর্তী(Soham Chakraborty)। বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। কিছু দৃশ্য কলকাতায় আর কিছু শুটিং হবে লন্ডনে। মে মাসের মাঝামাঝি থেকেই ছবির কাজ শুরু হবে বলেই মনে করা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...