Monday, June 8, 2026

তৃণমূলের শক্তিবৃদ্ধি অসমে, জোড়াফুলে কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি রিপুন বোরা

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতে ক্রমশ শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। এবার তৃণমূলে (TMC) যোগ দিলেন অসমের প্রাক্তন প্রদেশ সভাপতি রিপুন বোরা (Ripun Bora) । রবিবার, দুপুরে কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে যোগদান করেন রিপুন। উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান অভিষেক। রিপুনকে দলে পেয়ে আনন্দিত বলে টুইটে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিনই কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগ পত্র পাঠানোর কথা টুইট করে জানান রিপুন বোরা। রিপুনের দলত্যাগে অসম কংগ্রেসে শিবিরে ভাঙন আরও বাড়ল। কয়েক দিন আগেই রাজ্যসভার নির্বাচনে হেরে যান রিপুন। এই সময় থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। এদিন তিনি যোগ দেন তৃণমূলে। তাঁকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে টুইটার হ্যান্ডেলে লেখা হয়, “অসমের প্রাক্তন গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং অসমের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরাকে দলে পেয়ে আমরা আনন্দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগদান করেন।”

যোগদানের ছবি পোস্ট করে অভিষেক নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ”রিপুন বোরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। একজন দৃঢ়চেতা এবং দক্ষ রাজনীতিবিদ, আজ তৃণমূল পরিবারে যোগদান করলেন।
তাঁকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। জনগণের উন্নতির স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে উগ্রিব।”

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...