Saturday, June 27, 2026

চোখরাঙাচ্ছে করোনা! একলাফে ৯০ শতাংশ বাড়ল সংক্রমণ

Date:

Share post:

করোনার বাড়বাড়ন্ত কমতেই ছন্দে ফিরতে শুরু করেছিল জনজীবন। এরই মধ্যে ফের চিন্তা বাড়াচ্ছে দেশের কোভিড গ্রাফ। একলাফে ৯০ শতাংশ বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে একধাক্কায় অনেকটাই বেড়েছে সংক্রমণ।


আরও পড়ুন:লখিমপুরের খেরি কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিন খারিজ সুপ্রিম কোর্টের


রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৫১৭ জন। যা আগের দিনের থেকে ১২ শতাংশ বেশি। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। আপাতত দেশে অ্যাকটিভ কেস হয়েছে ১১ হাজার ৫৪২।পাশপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই রাজধানী সহ দেশের একাধিক রাজ্যে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বাড়ছে।   দিল্লির সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় সরকার৷ স্কুলগুলিতে ছড়াচ্ছে সংক্রমণ৷ আক্রান্ত হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা৷ যার জেরে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার৷ গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৫১৭ জন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...