Saturday, April 4, 2026

শাহবাজের মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বিলাওয়াল ভুট্টো

Date:

Share post:

প্রধানমন্ত্রী পদে বসার পর যত দ্রুত সম্ভব মন্ত্রিসভা সাজিয়ে নেওয়ার পথে হাঁটলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক মন্ত্রিসভায় এবার বিদেশমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন পাকিস্তান পিপলস পার্টির(PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো(Bilawal Bhutto)। পাশাপাশি হিনা রব্বানি খারকে(Hina Rabbani Khar) উপ-বিদেশমন্ত্রী করা হতে পারে বলে জানা গিয়েছে।

পাক সংবাদমাধ্যম সূত্রের জানা গিয়েছে, বিরোধী দলের তরফে জোট বেধে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর জোটের শর্ত অনুযায়ী সব বড় মন্ত্রক পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) মধ্যে ভাগ করা হবে। জানা যাচ্ছে পিএমএল-এন অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্রর মতো সমস্ত বড় মন্ত্রকগুলি রাখবে। অন্যদিকে বিদেশ ও মানবাধিকার মন্ত্রক পাবে পিপিপি। যদিও পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো শুরুতে বিদেশমন্ত্রকের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। যদিও পরে এই দায়িত্ব নিতে সম্মত হন তিনি। এবং তাঁর ডেপুটি হিসাবে দায়িত্ব নেবেন সেদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি। এবং শর্ত অনুযায়ী, বিলাওয়াল ভুট্টো বিদেশ মন্ত্রকের সমস্ত বড় কাজ দেখাশোনা করবেন এবং বিদেশ সফর যাবেন। অন্যদিকে হিনা রব্বানি খার পররাষ্ট্র বিদেশ প্রতিদিনের কাজ দেখাশোনা করবেন। উল্লেখ্য, কয়েক বছর আগে বিলাওয়াল ভুট্টো ও হিনা রব্বানি খারের মধ্যে প্রেমের নানা গল্প শোনা গিয়েছিল পাক সংবাদমাধ্যমের তরফে। প্রসঙ্গত ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের সর্বকনিষ্ঠ এবং সর্বপ্রথম মহিলা বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব পান হিনা। তখন তাঁর বয়স ছিল ৩৩ বছর। এই বয়েসেই এবার বিদেশমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন বিলাওয়াল ভুট্টো।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...