Wednesday, June 24, 2026

জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা, বাড়তি নিরাপত্তার আবেদন ৫ তৃণমূল নেতার

Date:

Share post:

ইদানীং আচমকা জঙ্গলমহলে বাড়ছে মাওবাদী (Maoists) সক্রিয়তা। মাওবাদীদের ডাকা বন্‌ধও পালন হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আগামী ২সপ্তাহের জন্য জঙ্গলমহলের মধ্যে থাকা চারজেলায় বাড়তি সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে জেলা পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন জানালেন বাঁকুড়ার (Bankura) ৫ তৃণমূল (TMC) নেতা। যদিও এই সম্পর্কে কিছু জানাননি বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার। সূত্রের খবর, তালিকায় নাম রয়েছে রানিবাঁধের ব্লক তৃণমূল সভাপতি চিত্তরঞ্জন মাহাত, রায়পুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার সিংহ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি লীনা মণ্ডল, রায়পুরের জগবন্ধু মাহাত, সুলেখা মাহাত। এঁদের অনেকের দেহরক্ষী থাকলেও, আরও নিরাপত্তার আবেদন জানিয়েছেন তাঁরা।

কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা পাওয়ার পরেই বৈঠকে বসেন ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই পরিস্থিতিতে জঙ্গলমহল লাগোয়া জেলাগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আনা হয়েছে আধুনিক প্রযুক্তির অ্যান্টিমাইন ভ্যান।

আরও পড়ুন- উপনির্বাচনে আসানসোল বিজেপির মুখে ঝামা ঘষেছে, BGBS-এ মোদি লজ্জায় আসছেন না: কুণাল

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...