Wednesday, June 24, 2026

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি এবং তৃণমূল নেতা কৃষ্ণ কুমার কল্যাণী

Date:

Share post:

প্রয়াত হলেন উত্তরবঙ্গের তৃণমূল নেতা এবং বিশিষ্ট চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৬৮ বছর।  তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে সদ্য করোনা থেকে সেরে উঠেছিলেন এই নেতা। কিন্তু করোনা পরবর্তী নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।  বিশেষ করে হৃদযন্ত্রের গভীর সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার তাঁকে আরো উন্নত চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল।  কিন্তু সে সুযোগ আর হল না। কৃষ্ণকুমার কল্যাণীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়িতে। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন কৃষ্ণকুমার কল্যাণী। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য এবং প্রদেশ কংগ্রেসের পদাধিকারী ছিলেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে নিয়ে এসে  সাধারণ সম্পাদক পদে বসিয়েছিলেন।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...