Wednesday, June 24, 2026

বিবাদী বাগে চলন্ত গাড়িতে আগুন

Date:

Share post:

শনিবার ভবানীপুরের (Bhawanipur) দিকে থেকে আসা একটি গাড়ি হঠাৎ বিবাদী (BBD Bag) বাগে এসে দাউ দাউ করে আগুন (Fire) ধরে যায়।

শনিবার সকালে লিলুয়ার বাসিন্দা গৌরব দত্ত নামে এক ব্যক্তি শনিবার গাড়ি করে ভবানীপুরের (Bhawanipur) দিকে যাচ্ছিলেন। গাড়িটি ডালহৌসি আসার পর প্রথমে ধোঁয়া বেরতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যান তিনি। তারপরেই পুরো আগুন (Fire) ধরে যায়। আগুন লাগার পর দমকলকে খবর দেওয়া হয়। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। যদিও হতাহতের তেমন কোনও খবর নেই কিন্তু গাড়ির চালক সময় মতো না নামলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

আরও পড়ুন-আচমকা ধস হেদুয়াতে, মুহূর্তে চাঞ্চল্য

চালকের কথা অনুযায়ী গাড়িটি চালানোর সময় তিনি হঠাৎ গরম অনুভব করেন। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে দাঁড় করিয়ে নেমে যান তিনি। তার ঠিক পর মূহুর্তে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। হঠাৎ কেন এমনটা ঘটলো সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।




Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...