Saturday, April 4, 2026

হরিদেবপুরে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল প্রচুর তাজা বোমা

Date:

Share post:

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোর মধ্যে মিলল প্রচুর তাজা বোমা । শনিবার ভোর থেকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ৪১ পল্লি ক্লাবের সামনে। জানা গিয়েছে ওই অটোটি দাঁড়িয়েছিল হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের ঠিক সামনে। শুক্রবার রাত থেকেই অটোটি একই জায়গায় বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিল। অটোটি কোথা থেকে এল। কেনই বা এখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে এসব নিয়ে ভোররাতের দিকে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারাই তখন থানায় খবর দেন । পুলিশ এসে তল্লাশি চালিয়ে অটোর ভিতর থেকে ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

বাজেয়াপ্ত অটোটি নিয়ে যাওয়া হয় হরিদেবপুর থানায়। এত অস্ত্র কোথা থেকে এলএল?  কে এখানে রাখল ? কোথায় পাচার করা হচ্ছিল ? কার কাছে যাচ্ছিল এই বোমা? এসব প্রশ্নের উত্তর খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...