Saturday, April 4, 2026

নাশকতার ছক বানচাল, STF-পুলিশের যৌথ অভিযানে কাটোয়ায় বাসে মিলল বিস্ফোরক

Date:

Share post:

এসটিএফ (STF) ও পুলিশের যৌথ অভিযানে কাটোয়ায় বাস থেকে উদ্ধার বিস্ফোরক (Explosives)। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার, পুলিশ ও এসটিএফ যাত্রীবাহী বাসের যৌথ অভিযান চালায়। তাতেই প্রায় ৬ কেজি আর্সেনিক সালফায়েড ও পটাশিয়াম ক্লোরাইড মেলে। বোমার শক্তি বৃদ্ধিতে এই দুই রাসায়নিকের(Chemical) প্রয়োজন হয় বলে পুলিশ (Police)সূত্রে খবর। ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এজাবুল শেখকে একটি খুনের মামলায় তাঁকে আগেই খুঁজছিল পুলিশ।

STF জানতে পারে, পূর্বস্থলী থানার হাঁপানিয়া গ্রামের বাসিন্দা এজাবুল বোমার মশলা সরবরাহ করছে। গড়াগাছা মোড়ে বাস থামিয়ে এজাবুল শেখকে প্রথমে আটক করে বোমার মশলা ভর্তি ব্যাগ উদ্ধার করে এসটিএফ ও পুলিশ। তাঁকে জেরা করে রবিউল শেখের সন্ধান পায় পুলিশ। রবিউলই বিস্ফোরক বিক্রি করেন বলে অভিযোগ। তাঁর বাড়ি থেকেও ২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিহার থেকে বিস্ফোরক আনতেন রবিউল। পাচারকারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। এই চক্রে আর কে কে জড়িত তার খোঁজ চলাচ্ছে কাটোয়া থানার পুলিশ। ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...