Friday, April 3, 2026

ফের ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় নিয়ন্ত্রণে আসেনি আগুন

Date:

Share post:

ফের ট্যাংরায় (Tangra) বিধ্বংসী আগুন( Fire)। রবিবার দুপুরে ২৫ ক্রিস্টোফার রোডে( Christopher Road) দাশপাড়ার ঘন বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। আগুন ছড়ায় পাশের কারখনাতেও আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ঘটনাস্থেল পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।

আরও পড়ুন: Haridevpur Bomb Case:পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই হরিদেবপুর কাণ্ডে পুলিশের জালে ৪

এই অঞ্চলটিতে শুধু আবাসনই নেই রয়েছে বেশ কিছু কারখানা এবং গুদাম ঘর। যেখানে ভাল পরিমাণে দাহ্যপদার্থ মজুত রয়েছে বলেও জানা গেছে। রয়েছে প্রচুর ঝুপড়ি বাড়ি। এতটাই ঘিঞ্জি যে আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়ছে। বড় হোস পাইপ টেনে ভিতর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়া অকুস্থলে পৌঁছেতে বেগ পেতে হচ্ছে দমকলকে।


আতঙ্কিত এলাকার অসহায় মানুষজন মরিয়া হয়ে বাড়ির ছাদ থেকে বালতি বালতি জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। এমনকী, বাড়ির পাইপ নিয়ে এসে তাঁরা ক্রমাগত এই আগুন নেভানোর অসম লড়াই চালিয়ে যাচ্ছে।

বিধ্বংসী আগুনে একটা মোটর গ্যারেজের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে গেছে গোটা একটা গাড়িও। এই এলাকায় আরো প্রচুর মোটর গ্যারেজ, টিনের চালা ঘর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে ভালমতো বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কী করে এই আগুন লাগলো তাঁর কারণ জানা যায়নি এখনও। আগুন নিয়ন্ত্রণে না এলে ক্ষয়ক্ষতি জানা যাচ্ছে না। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...