Sunday, June 28, 2026

আদালত অবমাননা : রুল জারি মুখ্যসচিব, অর্থসচিব এবং পরিবহণ সচিবের বিরুদ্ধে

Date:

Share post:

আদালত অবমাননার দায়ে রুল জারি করা হল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থসচিব মনোজ পন্থ এবং পরিবহণ দফতরের প্রধান সচিব রাজেশ সিন্‌হার বিরুদ্ধে। রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ।   আগামী ২০ মে তাঁদের সশরীরে  আদালতে হাজির হয়ে  জানাতে হবে কেন তাঁরা আদালতের নির্দেশ মানেননি।

আদালত সূত্রে জানা গিয়েছে,  দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী সনৎকুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন চালুর  দাবিতে  একটি মামলা করেছিলেন। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই মামলায় গত বছরের সেপ্টেম্বর মাসে নির্দেশ দিয়েছিলেন, এই বিষয়ে কী করণীয় তা  পরিবহণ সচিব, অর্থসচিব এবং মুখ্যসচিব বিস্তারিত পরিকল্পনা করে স্থির  করবেন।  অভিযোগ তারপর প্রায় ৮ মাস কেটে গেলেও সেই নির্দেশ মানা হয়নি। সচিবদের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। সেই প্রেক্ষিতেই রুল জারি করল আদালত।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...