Thursday, June 11, 2026

Weather Forecast: বুধেও ভিজবে তিলোত্তমা-সহ গোটা দক্ষিনবঙ্গ

Date:

Share post:

দিন কয়েক আগেই তাপপ্রবাহে পুড়েছিল দক্ষিণবঙ্গ। ঘেমেনেয়ে একসার হচ্ছিল রাজ্যবাসী। কিন্তু গত শনিবার থেকে ঝড়বৃষ্টি জেরে পারদ অনেকটাই নেমেছে। ফলে রাজ্যে এখন স্বস্তির পরিবেশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে বুধবার তাপমাত্রার পারদ আরও খানিকটা চড়তে পারে।


আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে যে-নিম্নচাপ দানা বাঁধতে চলেছে,আপাতত নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে।, নিম্নচাপটি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। সেটি ধেয়ে আসতে পারে ওড়িশা এবং বাংলা উপকূল অভিমুখেও। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় তৈরি হলেও উপকূলে আসতে আসতে তার শক্তিক্ষয় হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা।সেইসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এমন ঝড়বৃষ্টি হচ্ছে।

বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কালবৈশাখীর পূর্বাভাস সমেত দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে কমেছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ।

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...